Tuesday, June 23, 2026

অভিষেকের সেবাশ্রয়ের তৎপরতায় আজ ৯ বছরের শিশুর বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি

Date:

Share post:

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য ক্যাম্পে প্রত্যেকদিন নতুন রেকর্ড। আড়াই সপ্তাহের মধ্যে কয়েক লক্ষ মানুষের শারীরিক পরীক্ষার পাশাপাশি সাত বছরের শিশুর গলায় আটকে যাওয়া কয়েন সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে বের করে এনে নজির গড়েছে এই ক্যাম্প। এবার আরও বড় চ্যালেঞ্জ। ৯ বছর বয়সি আলতাফ হোসেন নামের এক শিশুর হার্টে ফুটো। তাঁর বাবা মা যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন, তখন আশীর্বাদ হয়ে এলো ‘সেবাশ্রয়’ (Sebaashray) । এই স্বাস্থ্য শিবিরের তৎপরতায় শিশুর ওপেন হার্ট সার্জারি হতে চলেছে শনিবার (১৮ জানুয়ারি)। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে (JIMS) সম্পূর্ণ বিনামূল্যে হবে ১২ ঘণ্টার এই অপারেশন।

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, মানুষকে পরিষেবা দিতে তিনি সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। ইতিমধ্যেই সেবাশ্রয় স্বাস্থ্যক্যাম্পে লক্ষাধিক রোগী তাঁদের শারীরিক সমস্যা জানিয়ে যথাযথ চিকিৎসা পেয়েছেন। আলতাফকে নিয়ে তাঁর বাবা সেবাশ্রয়ের একটি স্বাস্থ্য শিবিরে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারেন শিশুর সমস্যা। তাঁকে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে পর্যবেক্ষণের করা হলে হৃৎপিণ্ডে ফুটো থাকার কথা জানা যায়। বিষয়টি অভিষেককে জানানো হলে তিনিই পদক্ষেপ করে জেআইএমএস হাসপাতালে এই শিশুর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করে দেন। ডায়মন্ড হারবারের সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...