Sunday, June 21, 2026

সইফের উপর হামলার ঘটনায় করিনার বয়ান রেকর্ড, তিনদিনের মধ্যে ‘ডিসচার্জ’ অভিনেতার!

Date:

Share post:

বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif ALi Khan)উপর হামলায় প্রায় ৫০ ঘণ্টা পরেও মূল দোষীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই অটোচালক থেকে শুরু করে অভিনেতার বাড়ির নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ন্যানির পর এবার এই ঘটনা প্রসঙ্গে করিনা কাপুরের (Kareena Kapoor)বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর মিলেছে। শুক্রবার সন্ধেয় বাড়িতেই বেবোর বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ (Bandra Police)। সূত্রের খবর অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন যে হামলাকারী মারাত্মক হিংস্র ছিলেন। সইফকে আক্রমণের পরই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে সইফ অত্যন্ত সজাগ থাকায় পারিবারিক কোনও বহুমূল্য জিনিস খোয়া যায়নি। জানা গেছে, পুলিশের কাছে প্রাথমিক বয়ান রেকর্ডের পর হাসপাতালে সইফকে দেখে সেখান থেকে সোজা দিদি করিশ্মা কাপুরের বাড়ি চলে যান।

এদিকে লীলাবতী হাসপাতাল সূত্রে জানা গেছে যে অভিনেতার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভাল আছে। যদিও তিনি ২৪ ঘণ্টা পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত কেবিনেই তাঁকে হাঁটাচলা করানো হচ্ছে। তাঁর শরীরের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তা সারতে সময় নেবে। ছোটে নবাবের স্বাস্থ্যের আপডেট দিয়ে পোশাকশিল্পী অভিষেক রায় জানান, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। এই ভাবে চললে আগামী ২-৩ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...