Tuesday, June 23, 2026

বাড়িতে অস্ত্র রাখুন! সুকান্তর ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের কড়া জবাব তৃণমূলের

Date:

Share post:

ধর্মীয় উস্কানি দিতে এবার বাংলার অভিভাবকদের হাতিয়ার করার চেষ্টা বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি যেন ভুলেই গেলেন চণ্ডীদাসের বিখ্যাত উক্তি – সবার উপরে মানুষ সত্য় তাহার উপরে নাই। তাই এবার তিনি বাংলার অভিভাবকদের নিজেদের সন্তানদের শুধুমাত্র ‘হিন্দু’ করায় উস্কানি দিলেন। সেই সঙ্গে হিংসা ছড়াতে তৎপর বিজেপির উগ্র মানসিকতা ছড়িয়ে দিলেন বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি তথা দেশের মন্ত্রীর ‘ছেলেমানুষী’ মন্তব্যে বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

একটি মন্দিরের উদ্বোধনে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করেন, বাড়ির ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর থেকে হিন্দু বানানো প্রয়োজন। সেই সঙ্গে তার দাবি, আত্মরক্ষার জন্য ঘরে ঘরে রাখতে হবে ধারালো অস্ত্র (weapons)। নির্দিষ্ট ধর্মের মানুষদের আত্মরক্ষার জন্য এই অস্ত্র রাখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

আর এখানেই বিজেপির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আমরা বলি ভালো মানুষ হন। সেটাই স্বাভাবিক। তার বদলে এই সব কথা দায়িত্বজ্ঞানহীন (irresponsible), ছেলেমানুষি। কোনও দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন এটা ভাবাই অস্বাভাবিক। সেখানেই বিজেপির কার্যকলাপ যে আদৌ জনমুখি নয়, তা তুলে ধরতে কুণাল বলেন, বিজেপি দলটাই স্বাভাবিক নয়।

সেই সঙ্গে বাংলার পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। তিনি দাবি করেন, বাংলার পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে চায় না। সেখানেই সম্প্রতি পুলিশের (West Bengal police) একাধিক সাফল্যের কথা তুলে ধরে তাদের মানবিক ও দায়িত্বশীলতার প্রসঙ্গ উল্লেখ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলার পুলিশ মানবিক। তারা আইনশৃঙ্খলা যেমন দেখে তেমনই মানুষের রক্ষাতেও কর্তব্যপরায়ণ। আগে থেকে প্ল্যান করে মানুষ মারব, এরকম মানসিকতা তাদের নেই।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...