Wednesday, April 1, 2026

বিয়ে করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে ?

Date:

Share post:

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া। সাতপাকে বাঁধা পড়লেন তিনি। পাত্রী হিমানি মোর । বিদেশে পড়াশোনা করেন তিনি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই খুশির খবর দেন নীরজ। টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে পর পর দু’টি অলিম্পিক্সে পদক জিতেছিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসাবে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন দেশকে। প্যারিস অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন নীরজ।

এদিন বিয়ের কথা জানিয়ে নীরজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে লেখেন, “ পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন একটা পর্ব শুরু করলাম। যাঁদের আশীর্বাদে এটা সম্ভব হল তাঁদের কাছে আমি ধন্য। ভালবাসায় বাঁধলাম সারা জীবনের জন্য।“

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Chopra (@neeraj___chopra)

নীরজের বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। হাল্কা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙের পোশাক। তাঁর গলাতেও ছিল গোলাপি রঙের গোলাপ ফুলের মালা।

আরও পড়ুন- আইএসএল-এ ফের হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, গোয়ার কাছে হারল ১-০ গোলে

Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...