Monday, June 1, 2026

সুকান্ত মজুমদার কিছু বলবেন? পাসপোর্ট কাণ্ডে বিজেপি নেতা গ্রেফতারের ঘটনায় কটাক্ষ কুণালের

Date:

Share post:

ফের প্রকাশ্যে বিজেপির জালিয়াতি। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয় পত্র তৈরি করে দিয়ে পুলিশের জালে বিজেপি নেতা। বারাসাতের নবপল্লী এলাকার ঘটনা। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ দে। গত পুরসভা নির্বাচনে ইন্দ্রজিৎ দে বিজেপি প্রার্থী হিসেবে বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন।

পুলিশ সুত্রে খবর, শুক্রবার বারাসাত নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় জ্যোতির্ময় দে নামক এক অনুপ্রবেশকারীকে। ওই ধৃতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিতের নাম। যিনি জ্যোতির্ময়কে এ দেশে আসার পর পরিচয়পত্রসহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। সেই তথ্য পেয়েই বারাসাত তরুণ সংঘ থেকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময় দেকে। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার আধার প্যান কার্ডের মতন যাবতীয় পরিচয় পত্র বেআইনিভাবে তৈরি করে দিতে এই বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে। রবিবার বারাসাত আদালত ইন্দ্রজিৎ দের ৩ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়।

বিজেপি নেতা গ্রেফতারের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে বলেন, সুকান্ত মজুমদার কিছু বলবেন? বাংলাদেশের জাল নথি ও ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বিজেপি নেতার যোগ। বারাসত থেকে বিজেপি নেতা ইন্দ্রজিৎ দেকে গ্রেফতার করেছে পুলিশ।বিভিন্ন সময়ে অবৈধভাবে আসা বাংলাদেশীদের নথি তৈরি করে দিত ইন্দ্রজিৎ। তাঁকে আজ বারাসত আদালতে পেশ করা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সুকান্ত মজুমদার, বলবেন নাকি কিছু?

আরও পড়ুন- CPIM-এর সেন্ট্রাল কমিটিতে নেই বাংলার ইস্যু! তৃণমূলের অনুকরণে এক দেশ এক ভোট বিরোধিতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...