Monday, June 22, 2026

CPIM-এর সেন্ট্রাল কমিটিতে নেই বাংলার ইস্যু! তৃণমূলের অনুকরণে এক দেশ এক ভোট বিরোধিতা

Date:

Share post:

ভারত বাংলাদেশ অশান্ত পরিস্থিতিতে প্রতিদিন বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ (infiltration)। তার জেরে বাংলায় একের পর এক গ্রামে অশান্তি। অনুপ্রবেশ বিজেপি শাসিত অসম ত্রিপুরার মতো রাজ্যগুলিতেও। তবে সিপিআইএমের (CPIM) সেন্ট্রাল কমিটির বৈঠকে উঠলো না সেই প্রসঙ্গ। অন্যদিকে সংসদে এক দেশ এক ভোট (One Nation One Vote) নিয়ে সরব না হলেও তৃণমূলের অনুকরণেই এবার বিজেপির এক দেশ এক ভোট নীতির সমালোচনা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির(Central Committee)।

রবিবার সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির আলোচনার শেষে প্রকাশ করা হল তাদের এবারের আলোচনার বিষয়বস্তুগুলি। কোন বিষয়ের উপর জোর দিয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। সেখানে দেশের বিষয়ের পাশাপাশি জায়গা পেয়েছে ইজরাইল প্যালেস্তাইন যুদ্ধ (Israel Palestine war)। গুরুত্ব দেওয়া হয়েছে এক দেশ এক ভোট (One Nation One Vote) নীতির খারাপ দিকগুলিকে। বিজেপির একের পর এক মসজিদের উপর আঘাত হানার সমালোচনা হয়েছে। কৃষি ও কৃষি বিপণনে (agri marketing) বিজেপির ভ্রান্তনীতির বিরোধিতার পাশাপাশি জায়গা পেয়েছে নির্বাচন কমিশনের (CEC) পক্ষপাতিত্বের বিষয়ও। তবে আলোচনা হয়নি সীমান্তের (Indo-Bangladesh border) উত্তেজনার বিষয়গুলি নিয়ে।

কেন্দ্রের বিজেপি সরকার দেশের ওপর জোর করে এক দেশ এক ভোট নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সরব হয়েছিলেন তৃণমূলের সংসদরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় একের পর এক যুক্তি দিয়ে তুলে ধরেছিলেন কিভাবে এতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর (federal structure) উপর আঘাত হানা হচ্ছে। সংসদে সিপিআইএম সংসদরা এই নিয়ে নীরব থাকলেও এবার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্ব দেওয়া হল এক দেশ এক ভোট-এর বিরোধিতাকে।

মাদুরাই-এ ২ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে ২৪তম পার্টি কংগ্রেস (Party Congress)। সেখানেই আলোচিত হবে এই বিষয়গুলি। তার আগে ১ ফেব্রুয়ারি বিভিন্ন রাজ্যের কমিটিগুলিকে কেন্দ্রীয় কমিটির কলকাতায় নেওয়া বিষয়গুলি প্রকাশ করে দেওয়া হবে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...