Friday, April 3, 2026

ডোমকলে পুলিশ ‘কোপানো’র ঘটনায় গ্রেফতার আরও ১, এখনও পলাতক মূল অভিযুক্ত রানা

Date:

Share post:

মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপর হামলা ও চুরির অভিযোগে গ্রেফতার যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃতের নাম হাফিজুল শেখ। এই নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত রানা শেখ ওরফে সোহেল রানা।

প্রসঙ্গত, গোয়ালপোখরের পরই ডোমকলে পুলিশের উপর হামলা চালিয়ে সোনার গয়না চুরির আসামী রানা শেখকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাধা দিতে গিয়ে জখম হন এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত। পুলিশ এই ঘটনায় আগেই চার জনকে গ্রেফতার করে। তার পর খোঁজ শুরু হয় হাফিজুলের। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ডোমকল থানা এলাকার একটি জায়গায় তল্লাশি চালিয়ে হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ। এবার হাফিজুলকেও গ্রেফতার করা হল।

এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নড়েচড়ে বসছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্তকে ধরতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি তাকে ধরা হবে বলে জানিয়েছে পুুলিশ।

আরও পড়ুন- নিয়ম ভেঙেই বিল পাস! সংসদীয় ক্যালেন্ডার তৈরির দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...