Saturday, March 14, 2026

এবার কি ঘোরোয়া ক্রিকেটে সিরাজ ? এল বড় আপডেট

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলার কথা বলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সেই মতে সাই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর রঞ্জিট্রফিতে নাম লেখান রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজারা। আর এবার সূত্রের খবর, সেই তালিকায় নাম লিখিয়েছেন মহম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ক্রিকেটারকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই নিয়ে মুখ খুললেন হায়দরাবাদ ক্রিকেট দলের এক কর্তা ।

রঞ্জিট্রফির দ্বিতীয় পর্বে হায়দরাবাদ খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। তবে সেই ম্যাচে সিরাজ খেলবেন কি না তা এখনও জানা যায়নি। এই নিয়ে রবিবার হায়দরাবাদ ক্রিকেট দলের এক কর্তা বলেন, “আমরা সিরাজের থেকে কোনও বার্তা এখনও পাইনি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থাও এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি।“

গতকালই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সিরাজ। যদিও কেন সিরাজকে দলে রাখা হল না তা নিয়ে মুখ খোলেন অধিনায়ক রোহিত শর্মা, ভারত অধিনায়কের মতে, বুমরাহকে নিয়ে সংশয় থাকাতেই সিরাজের বদলে আরশদীপ সিংকে নিতে হয়েছে। কারণ, তাঁরা এমন বোলার চাইছেন যিনি নতুন ও পুরনো বলে সমান দক্ষ। রোহিত বলেন, “ একমাত্র সিরাজই দলে নেই। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। সিরাজকে যদি না নতুন বল দিতে পারি তাহলে কী লাভ? সেখানেই ও পিছিয়ে পড়েছে। আমরা তিনজন পেসারই নিতে পারতাম। তাই সিরাজকে বাদ দিতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু দলের ভারসাম্যের জন্য করতে হয়েছে। আমরা এমন তিনজন পেসার নিয়েছি যারা নতুন ও পুরনো বলে সমান দক্ষ। দলের ভারসাম্য রাখতে গিয়ে কেউ কেউ বাদ যেতেই পারে। সকলকে তো খুশি করা যায় না। আমাদের সেরা দল বাছতে হবে। সেটাই করেছি।“

আরও পড়ুন- বিদেশ সফরে পরিবারের বিধিনিষেধ নিয়ে এবার মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...