Friday, April 3, 2026

গোয়ালপোখর-কাণ্ডে ‘এনকাউন্টারে’ মৃত্যু নিয়ে মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে গুলি করে পলাতক বন্দি সাজ্জাক আলমের ‘এনকাউন্টার’ নিয়ে এ বার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার এই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

খুনের মামলায় বিচারাধীন ছিলেন সাজ্জাক। গত বুধবার তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে জেলে ফেরানোর সময়ে আচমকা পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন সাজ্জাক। দু’জন পুলিশকর্মীকে জখম করে আদালত চত্বর থেকেই পালিয়ে যান। তার পর শনিবার ভোরে চোপড়ার বাংলাদেশ সীমান্তে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। চোপড়া সীমান্ত থেকে তাকে ধরা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে সেখানেও গুলি ছোড়ে সাজ্জাক। তার পরেই পাল্টা গুলি চালায় পুলিশ। সংঘর্ষে মৃত্যু হয় অভিযুক্তের।সাজ্জাকের শরীরে মোট তিনটি গুলি লেগেছিল। বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

এই ঘটনার দু’দিন আগেই জখম দুই পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি সাফ জানিয়েছিলেন, পুলিশের উপর এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না। পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পুলিশের দিকে কেউ একটা গুলি চালালে পুলিশ পাল্টা চারটে গুলি চালাবে বলেও জানান রাজীব।দু’জনের খোঁজ শুরু করে পুলিশ। সাজ্জাক ও আবদুলকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের তরফে। পুলিশ সূত্রের খবর, সাজ্জাকের খোঁজে একাধিক টিম তল্লাশিতে নেমেছিল। নজর রাখা হচ্ছিল সিসিটিভিতেও। তিনটি গ্রামকে শুক্রবার রাতে পুলিশ ঘিরে নেয়। এরপরই সাজ্জাকের গতিবিধি জানতে পারেন তদন্তকারীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...