Saturday, April 4, 2026

ওয়াশিংটন ডিসির গ্যাস স্টেশনে আততায়ীর গুলিতে বোঘোরে প্রাণ গেল ভারতীয়র

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি গ্যাস স্টেশনে সন্দেহভাজন আততায়ীর গুলিতে হায়দরাবাদের ২৬ বছর বয়সি এক ব্যক্তি খুন হয়েছেন। জানা গিয়েছে, রবি তেজা নামে ওই ব্যক্তি হায়দরাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনির বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে মাস্টার্স ডিগ্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান।তিনি লেখাপড়া শেষ করার পরে শহরে চাকরি খুঁজছিলেন বলে জানা গিয়েছে। হামলার আসল উদ্দেশ্য খুঁজছে পুলিশ।অপরাধীদের চিহ্নিত করতে স্থানীয় পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। তিনি ভারতে বিবিএ শেষ করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এমবিএ করছিলেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।পরিবারের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, তেজা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গোলাগুলির পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পরিবারের কাছে পৌঁছায়নি।তেজার বাবা কৈদা চন্দ্র মৌলি সাংবাদিকদের বলেন, ‘আমরা সকালে খবর পেয়েছি যে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...