Sunday, June 28, 2026

পার্ক সার্কাস স্টেশন লাগোয়া গুদামে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণে প্রবল চেষ্টা চালাচ্ছে দমকল

Date:

Share post:

ফের কলকাতার ব্যস্ততম এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। পার্ক সার্কাস (Park Circus) স্টেশন লাগোয়া একটি রবারের গুদামে সোমবার দুপুর তিনটে নাগাদ আগুন (Fire) লাগে। প্রথমে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। মোট ১৪টি ইঞ্জিন আগুন (Fire) নিয়ন্ত্রণের কাজ চলছে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘিঞ্জি এলাকায় দমকলের পৌঁছতে সময় লাগছে। আগুন ছড়িয়ে আশঙ্কা রয়েছে। স্টেশন সংলগ্ন এলাকা হওয়ায় ট্রেন (Train) চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, পার্কা সার্কাস স্টেশন সংলগ্ন তিলজলা এলাকার একটি চামড়ার কারখানায় প্রথমে আগুন লাগে। কালো ধোঁয়া বেরোতে দেখান স্থানীয়রা। তবে, কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। কারখানার পাশেই পার্ক সার্কাস স্টেশনের অফিস। প্ল্যাটফর্ম, ওভারব্রিজে ভিড় জমে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়।

জনবহুল এলাকায় হওয়া দমকলের ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। প্ল্যাটফর্মের উপর দিয়েই দমকলের পাইপ নিয়ে যাওয়া হয়। দূর থেকেই পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...