Friday, March 27, 2026

ইউক্রেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ থামিয়ে দেব: শপথের আগেই হুংকার ট্রাম্পের

Date:

Share post:

বিশ্বের রাজনীতি, অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ (oath taking)। সোমবার শপথ গ্রহণ ঘিরে একদিকে যেমন উৎসাহ উদ্দীপনা আমেরিকা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির। তেমনি উৎকণ্ঠায় অপেক্ষা রাষ্ট্রপতি হওয়ার পর কোন কোন বড় পদক্ষেপ নিতে চলেছেন দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্প।

সোমবার শপথ গ্রহণের (oath taking) আগেই রবিবার ওয়াশিংটনে বিজয় বক্তৃতা (victory speech) পেশ করেন ট্রাম্প। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন প্রত্যেকটি সংকটের সমাধান করবেন। জোর গলায় তিনি দাবি জানান, আমি ইউক্রেনে (Ukrain) চলা যুদ্ধ। শেষ করব মধ্যপ্রাচ্যের (Middle East) অশান্তি। এবং যে তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) আসতে চলেছে, তাকেও আটকাবো। আপনাদের কোন ধারণাই নেই এই কাজে আমরা কতখানি এগিয়ে গিয়েছি।

আমেরিকার সাধারণ মানুষের উদ্দেশে তিনি দাবি করেন সীমান্তে অনুপ্রবেশ আমরা বন্ধ করবই। সোমবারের সূর্যাস্তের আগেই আমেরিকার বিরুদ্ধে যারা বিভিন্ন চেষ্টা করে চলেছেন তাদের থামিয়ে দেব। সোমবার রাষ্ট্রপতি পদে ট্রাম্পের শপথ শুধুমাত্র তাঁর দ্বিতীয়বার আমেরিকার সর্বোচ্চ আসনে বসার জন্য গুরুত্বপূর্ণ নয়, আমেরিকায় ডেমোক্র্যাট জমানার অবসানে ফের রিপাবলিকান জমানার শুরুর কারণেও গুরুত্বপূর্ণ।

Related articles

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...