Tuesday, June 23, 2026

এবার ICDS কর্মীদেরও মোবাইল ফোন: লালবাগে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার আশাকর্মীদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ফোন দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মুর্শিদাবাদের (Murshibad) লালবাগের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আশার মেয়েদের ফোন কেনা হচ্ছে। টেন্ডার হয়ে গিয়েছে। এবার ICDS -এর কর্মীদেরও ফোন দেওয়া হবে।

রাজ্যের সরকারি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের জন্য ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। এদিন, লালবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। করোনার সময় কেউ বাইরে বের হত না, এই আইসিডিএস কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে পরিষেবা দিত। আশাকর্মীদের ফোন দেওয়ার কাজ শেষ হয়ে গেলেই ICDS -এর কর্মীদের ফোন দেওয়ার কাজ শুরু করার জন্য এদিন মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, আগে ICDS কর্মীদের জন্য কেন্দ্র ৯০ শতাংশ টাকা দিলেও, এখন মাত্র ৪০ শতাংশ টাকা দেয়। আইসিডিএস কর্মীদের বাকি টাকা রাজ্য দিচ্ছে। এক্ষেত্রেও রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...