Saturday, April 4, 2026

টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান, দুয়ারে সরকার নিয়ে কড়া নির্দেশ মমতার

Date:

Share post:

দুয়ারে সরকারে পরিষেবা পাওয়ার জন্য কাউকে এক পয়সাও দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের প্রশাসনিক জনসভা থেকে সাবধান করে দিলেন সাধারণ মানুষকে। তিনি সাফ জানিয়ে দেন কেউ যদি টাকা চায়, থানায় গিয়ে অভিযোগ জানাবেন। থানা অভিযোগ নিতে না চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ করবেন।
রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। ২৪ জানুয়ারি থেকে ১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের শিবির হবে রাজ্যের ব্লকে ব্লকে। সেই শিবিরে মানুষের ন্যায্য অধিকার যা থাকবে, তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউট ময়দানে সোমবার প্রশাসনিক জনসভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের জন্য দিলেন সুখবর। সেই সুখবরের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্কও করে দেন। সতর্ক করেন দলের নেতা-কর্মীদেরও।

সাধারণ মানুষের পরিষেবা ও ন্যায্য অধিকার দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকারে ৩৭টি প্রকল্পের সুবিধা মিলবে। যারা এখনও সুযোগ পাননি তাদের অনুরোধ করব, আপনারা ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, তা তাদের দিয়ে দেওয়া হবে। ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...