Sunday, April 5, 2026

জল্পনাই সত্যি! এবার তৃণমূলে যোগদান করছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্ৰতিমন্ত্রী জন বারলা

Date:

Share post:

বিগত লোকসভা ভোটের সময় থেকেই দলের কর্মকান্ডে বিতশ্রদ্ধ হয়ে বেসুরো গাইছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্ৰতিমন্ত্রী জন বারলা। তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন প্ৰতিনিয়ত। এর ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে, বিজেপি ছাড়ছেন জন। সেই জল্পনা কে সত্যি করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকছেন জন। তাকে এই অনুষ্ঠানে আসবার আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসন, এমনটাই দাবী জনের। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য দিল্লিতে চিকিৎসারত স্ত্রীকে সেখানে রেখেই তড়িঘড়ি ফিরছেন জন বারলা।

এই প্রসঙ্গে জন জানিয়েছেন,’মুখ্যমন্ত্রী যেদিন বলবেন, সেই শুভদিনেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। কিন্তু সরকারি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন তাতে আমি আপ্লুত।’ সাম্প্রতিকতম ভোটের ফলাফলে স্পষ্ট যে,উত্তরে বিজেপির ভোট ব্যাংক চা বলয়ে জমি অনেকটাই হারিয়েছে পদ্ম শিবির। সেখানে থাবা বসিয়েছে ঘাসফুল। এরপর আদিবাসী চা শ্রমিক নেতা তৃণমূলে যোগ দিলে বিজেপি যে সমূলে উৎখাত হবে টা আর বলার অপেক্ষা থাকে না। যদিও জেলার তৃণমূল নেতারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

আরও পড়ুন- ভিড়-ঠেলাঠেলি রুখতে পদক্ষেপ! নয়া নিয়ম চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...