Sunday, June 28, 2026

নতুন মোড় সইফ-কাণ্ডে, হামলাকারী বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগীর!

Date:

Share post:

ফের নতুন মোড় সইফ-কাণ্ডে। অভিনেতার উপর হামলায় পাওয়া গেল বাংলাদেশী যোগ! এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। সইফ আলি খানের উপর হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। রবিবার ভোরে মুম্বই পুলিশ জানিয়েছিল, পশ্চিম থানে থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় দাস।যদিও জেরার পর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যাক্তির আসল নাম এটি নয়। সে একাধিকবার নিজের নাম ভাঁড়িয়েছে! তার আসল নাম, মহম্মদ শরিফ উল ইসলাম শেহজাদ। তার কাছে পাওয়া নথি থেকে জানা গিয়েছে সে বাংলাদেশী! শুধুমাত্র তাই নয়, শরিফুল বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগীর। বাংলাদেশেই তার বেড়ে ওঠা। ভারতে নাকি অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন তিনি এবং গত কয়েক মাস ধরে মুম্বইয়ে বসবাস করছিলেন।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে সইফ ও করিনার বাড়িতে প্রবেশ করেছিলেন শরিফুল। সইফ বাধা দিতে গেলে ছুরিকাঘাত করেন মূল অভিযুক্ত। সইফের বাড়ির এক পরিচারকও জখম হন সে রাতে। পুলিশি তদন্তে জানা যাচ্ছে, চুরির উদ্দেশ্য নিয়েই সইফ-করিনার বাড়িতে ঢোকেন তিনি। ১৯ জানুয়ারি শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জেরায় দোষ স্বীকার করেন অভিযুক্ত শরিফুল।

শরিফুল আরও জানিয়েছেন, তিনি জানতেন না সেই বাড়ি আসলে সইফ আলি খানের। এমনকি, অভিনেতাকে চিনতেনও না। তিনি পরে জানতে পারেন, যাকে আক্রমণ করেছিলেন তিনি জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়, বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন তিনি। শরিফুল গত পাঁচ মাস ধরে এলাকার বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...