Saturday, April 4, 2026

‘সেবাশ্রয়’-এর চিকিৎসায় প্রাণ বাঁচল ৯ বছরের আলতাফের! অভিষেককে ধন্যবাদ শিশুর বাবার

Date:

Share post:

সেবাশ্রয়ে সময়মতো চিকিৎসকের হস্তক্ষেপে প্রাণ বাঁচছে মানুষের। স্বাস্থ্য শিবির সেবাশ্রয়ের চিকিৎসকরা ৯ বছর বয়সী আলতাফ হোসেন ঘরামির প্রাণ বাঁচিয়েছেন। শিশুটির জন্মগত হৃদরোগ ছিল। শিশুটির পরিবার পক্ষে তার অস্ত্রপচারের খরচ বহন করা সম্ভব ছিল না।

আলতাফের বাবা তাকে রুটিন চেকআপের জন্য সেবাশ্রয়ে নিয়ে এসেছিলেন। পরে ডাক্তাররা তার অবস্থা দেখে সার্জারির কথা বলেন। অস্ত্রপচারের পর এখন আলতাফ বিপদমুক্ত রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকের। এই খবর নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৮ জানুয়ারি, একটি পেডিয়াট্রিক কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি (সিটিভিএস) দল, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ৪ ঘন্টার একটি কঠিন অপারেশন করে। সার্জন, অ্যানেস্থেটিস্ট, নার্স এবং টেকনিশিয়ান সহ ২০-২৫ জন বিশেষজ্ঞের সমন্বয়ে দলটি আলতাফের জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করেছিল।

আলতাফের বাবা কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তিনি জানিয়েছেন, “যখন আমি আমার ছেলেকে সেবাশ্রয়ে নিয়ে আসি, তখন সে হাঁটতে পারছিল না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অভিষেকের সহায়তায় আলতাফের চিকিৎসার জন্য আমাদের এক পয়সাও খরচ করতে হয়নি। আমি কখনোই আমার সন্তানের চিকিৎসার খরচ বহন করতে পারতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার ছেলে এখন স্থিতিশীল। কথা বলতে পারছে।”

একজন কর্মকর্তা বলেছেন, “আলতাফের অস্ত্রোপচারের জন্য, আমরা একটি দক্ষ সিটিভিএস দল নিয়ে এসেছি। পেডিয়াট্রিক সিটিভিএস সার্জন ডাঃ এমডি রশিদ অপারেশনের নেতৃত্ব দিয়েছেন।”

আরও পড়ুন- সঞ্জয়ের মতো ধর্ষকদের জেলে রেখে করদাতাদের টাকা অপচয়ের অর্থ নেই: ক্ষোভ প্রকাশ অভিষেকের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...