Tuesday, June 23, 2026

ডোমকল-কাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের জালে

Date:

Share post:

তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের ওপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার।

ঘটনার সূত্রপাত গত বুধবার। ডোমকলের আলিনগর ঘাটপাড়া এলাকায় পুলিশকে মেরে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। ডোমকলের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম হাফিজুল সেখ।

ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ। এরই পাশাপাশি, ফেরার আসামী রানা সেখের খোঁজে তল্লাশিতে ছিল পুলিশ। রবিবার রাতে রানার খোঁজ পাওয়া যায়। সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা সাগরপাড়ার নওদাপাড়া এলাকায় হানা দেন। ডোমকল ও সাগরপাড়া থানার টিম যৌথভাবে এই অভিযান চালায়। পুলিশের থেকে বাঁচতে রানা শেখ একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়েছিলেন। কিন্তু এবার আর গা ঢাকা দিতে পারেননি। জানা গিয়েছে, গত তিনদিন ধরে রানা পুলিশের চোখে ধুলো দিতে একাধিক জায়গা বদল করছিলেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...