Tuesday, June 23, 2026

সহ-অধিনায়ক হিসাবে একেবারে সঠিক গিল, বললেন অশ্বিন

Date:

Share post:

সম্প্রতি ঘোষণা হয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। সেখানে রোহিত শর্মার ডেপুটি শুভমন গিল। কেন শুভমনকে সহ-অধিনায়ক করা হয়েছে , সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে সম্প্রতি এক খবর ছড়ায়, দলের সহ-অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। তবে তা পছন্দ হয়নি রোহিত শর্মা এবং অজিত আগারকারের। শেষ পর্যন্ত শুভমনকেই সহ-অধিনায়ক করা হয়। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। রোহিতদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “আমি ভাবছিলাম এখনকার দল থেকে আর কাকে সহ-অধিনায়ক করা যেত। আমি ঠিক বা ভুল সিদ্ধান্তের কথা বলছি না। শুভমন গত সিরিজেও সহ-অধিনায়ক ছিল। টেস্টেও এই দায়িত্ব ও পালন করেছে। তাই আমার মনে হচ্ছে, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্ত একেবারে ঠিক।“

অশ্বিনের মতে এই ভরসা শুভমনের দরকার ছিল । এই নিয়ে অশ্বিন বলেন, “সহ-অধিনায়কত্ব এমন কাউকে দেওয়া উচিত যার প্রথম একাদশে খেলা নিশ্চিত। অর্থাৎ, ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে যে শুভমন খেলবেই। এই ভরসা ওর দরকার ছিল। ওকে যদি ভারত ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে ভাবে তা হলে এখন থেকেই কোহলি, রোহিত, বুমরাহদের কাছে ও শিখতে পারবে। এতে ওরই ভাল হবে।“

আরও পড়ুন- জল্পনার অবসান, লখনউয়ের অধিনায়ক ঋষভ, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পন্থ

 

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...