Friday, April 3, 2026

সঞ্জয়ের মতো ধর্ষকদের জেলে রেখে করদাতাদের টাকা অপচয়ের অর্থ নেই: ক্ষোভ প্রকাশ অভিষেকের

Date:

Share post:

আর জি কর-এ তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের নারকীয়-মর্মান্তিক ঘটনায় দোষীর ৭ দিনের মধ্যে এনকাউন্টার বা ফাঁসি দেওয়ার আইন আনা হোক। ঘটনার পরেই দাবিতে সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু সাজা ঘোষণার পরেই ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। বলেন, “সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) মতো ধর্ষকদের জেলে রেখে করদাতাদের টাকা অপচয়ের কোনও অর্থ নেই।”

গত বছর অগাস্ট মাসে ঘটনার পরেই অভিষেক (Sanjay Rai) বলেন, “এমন মানুষের বেঁচে থাকার কী অধিকার? এখন মামলা রুজু হয়েছে, কেস চলবে। কিন্তু উচিত এমন অপরাধ রুখতে আইন সংশোধন করা। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।“ সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই- বলে মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনও অর্থহীন। সঞ্জয়ের মতে অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র পথ।

এদিন অভিষেক বলেন, সাম্প্রতিক অতীতে, আমরা এমন ঘটনা দেখেছি যেখানে কলকাতা পুলিশ (Kolkata Police) বা রাজ্য পুলিশ প্রশংসনীয় কাজ করেছে। ১ বা ২ মাসের মধ্যে এমন ভাবে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে, যাতে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। কিন্তু আর জি করে বিষয়টি একেবারে উল্টো হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...