Thursday, February 5, 2026

বাসন্তীতে নাবালিকা খুনে পুলিশের জালে ২

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নাবালিকা খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ, ধৃত ২ জনই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিল। পরে তারা নাবালিকাকে ধর্ষণ ও খুন করে। তবে , ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হবে।আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার দিনেই বাসন্তী থানা এলাকায় ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। অভিযোগ, ধর্ষণের পর খুন করে ওই নাবালিকার দেহ জমিতে পুঁতে ফেলা হয়।

সোমবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অষ্টম শ্রেণির ওই নাবালিকা ৯ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের। থানায় মিসিং ডায়েরি করা সত্ত্বেও পুলিশ গুরুত্ব দিয়ে মেয়েটিকে খোঁজেনি বলে অভিযোগ নাবালিকার মায়ের।

ঘটনার তদন্তে নেমে বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে ২ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অষ্টম শ্রেণির পড়ুয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল  বুদ্ধদেব ও দীপেন। এ দিকে তারা একে অন্যের বন্ধু ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, ৯ জানুয়ারি সন্ধ্যায় ২ জনে একসঙ্গে মদ্যপান করে। এরপর সকলের নজর এড়িয়ে নাবালিকাকে তারা স্থানীয় ধানজমির পাশে ডাকে। তারপর নাবালিকাকে গণধর্ষণ করে। পরে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে এবং দেহ পুঁতে দেয়।

নাবালিকার পরিবার গত ১২ জানুয়ারি বাসন্তী থানায় মিসিং ডায়েরি করে। সোমবার বিকেলে ওই নাবালিকার বাড়ির কাছেই একটি জমিতে ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল চাষের কাজের জন্য। সেই সময়ে ওই নাবালিকার হাত মাটির উপরে দেখতে পান ট্রাক্টর চালক। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হয় মৃতদেহ ।

 

 

spot_img

Related articles

প্রেম-প্রতারণা-খুন: মেঘালয়ের সঙ্গে মিলল রাজস্থান

দেশের দুই প্রান্তে দুটি নৃশংস হত্যাকাণ্ড। মেঘালয়ের(Meghalaya) তথাকথিত ‘হানিমুন মার্ডার’ এবং রাজস্থানের (Rajasthan) শ্রীগঙ্গানগরের (Sri Ganganagar) ‘হিট-অ্যান্ড-রান’ (Hit-and-run)।...

বাজেটে ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি: আশাকর্মী-সিভিক ভলান্টিয়ারদের জন্য একগুচ্ছ ঘোষণা

সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন আর তার আগেই এটাই শেষ রাজ্য বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় ৪ লক্ষ ৬ হাজার কোটি...

স্বাস্থ্যসাথীতে এবার ডেলিভারি বয়-অ্যাপ ক্যাব চালকরাও! বাজেটে গিগ কর্মীদের বড় সুরক্ষা

রোদ-জল মাথায় নিয়ে যারা দিনরাত শহরজুড়ে খাবার থেকে প্রয়োজনীয় পৌঁছে দেন গিগ কর্মীরা। ক্যাব বা বাইকে  নিত্যদিনের যাত্রীদের নির্দিষ্ট...

‘’রেকর্ড! বাজেট উন্নয়নে রাজ্য এগিয়ে গেল ১৮ গুণ’’, রাজ্যের অর্থনীতির ভূয়সী প্রশংসা অমিত মিত্রর

বাজেটের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেটের অর্থনৈতিক দিকগুলি ব্যাখ্যা করলেন রাজ্যের মুখ্য অর্থ উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)।...