Tuesday, June 23, 2026

বেআইনি কয়লা তোলার জের: আসানসোলে পাইপলাইনের মাটি কাটতেই ধসে মৃত ৩

Date:

Share post:

আসানসোলের সালানপুর (Salanpur) এলাকায় পাইপলাইন বসাতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। রাজ্য সরকারের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছিল। সেই সময়ই ডালমিয়া এলাকায় মাটি ধসে যায়। চাপা পড়ে মৃত্যু হয় তিন শ্রমিকের। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনার পরই স্থানীয়দের ক্ষোভে ফেটে পড়েন। অবৈধভাবে (illegel9d মাটির তলা থেকে কয়লা তুলে নেওয়ার কারণে আসানসোল এলাকা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে বলে দাবি করা হয়।

সালানপুর এলাকা জুড়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছিল।  পিএইচই-র (PHE) পক্ষ থেকে আধিকারিকরাও কাজ তদারকি করছিলেন। মঙ্গলবার মাটি কাটার কাজ শুরু হওয়ার পরে আচমকাই একটি অংশ ধসে (landlside) যায়। মাটির ভিতর চার শ্রমিক ঢুকে গিয়ে মাটি চাপা পড়ে যান। অন্যান্য শ্রমিকরা দ্রুত মাটি সরানোর কাজ শুরু করলেও তারা এত ভিতরে তলিয়ে গিয়েছিল যে উপর থেকে মাটি সরিয়ে তাদের বের করা সম্ভব হয়নি।

এরপর জেসিবি (JCB) এনে মাটি তুলে চারজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। রোহিত শেখ উদ্দিন শেখ, রাজ্জাক শেখ ও সামসুল শেখ নামে তিন জনের মৃত্যু হয়। নীতেশ পাসওয়ান নামে এক শ্রমিক আসানসোল হাসপাতালে ভর্তি্ গুরুতর আঘাত নিয়ে।

ইসিএলের (ECL) নজরকারীর অভাবে আসানসোল এলাকায় অবৈধভাবে কয়লা তোলার কারণে সাম্প্রতিককালে একাধিক ধসের ঘটনা ঘটেছে। প্রাণহানিও হয়েছে। তারপরেও ইসিএল কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দিচ্ছে না এই মসম্যা দাবি করেন তাঁরা। ফলে মঙ্গলবারের মাটি ধসে যাওয়ার মতো ঘটনা ঘটে বলেও দাবি করেন তাঁরা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...