Saturday, April 4, 2026

বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বেহালায় মৃত মহিলা

Date:

Share post:

বেহালার পর্ণশ্রীর কাছে সাইকেল থেকে পড়ে গিয়ে গাড়ি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। তাঁর স্বামীও গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতলে (SSKM Hospital) ভর্তি। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ (Parnasree Police Station)।

সোমবার অনেক রাতে কাজ সেরে স্বামীর সাইকেলে বাড়ি ফিরছিলেন প্রভাবতী গোন্দ নামে এক মহিলা। পর্ণশ্রীর কাছে একটি বেপরোয়া গাড়ি সাইকেলের পিছনে এসে যায়। পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে গাড়িটি ধাক্কা মারে সাইকেলে (cycle)। সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন দম্পতি। পরে মৃত্যু হয় প্রভাবতী গোন্দ নামের মহিলার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...