Tuesday, June 2, 2026

ফের বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে, রোহিতদের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম, অভিযোগ পিসিবির

Date:

Share post:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। এবার এল জার্সি বিতর্ক। জানা যাচ্ছে, ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হবে না। এমনটাই অভিযোগ আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে পিসিবির এক কর্তা বলেন, “ ভারতীয় ক্রিকেট বোর্ডের এমনটাই দাবি জানিয়েছে।

এই নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তা বলেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।“

নিয়ম অনুযায়ী, আইসিসি-র প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকবে। সাধারণত জার্সির বাঁ দিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গিয়েছে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনও কর্তা কিছু জানাননি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগেই ছিল একের পর এক বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না বলে জানায় বিসিসিআই। এরপর হাইব্রিড মডেল আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শেষ পর্যন্ত ভারতের শর্ত মেনে হাইব্রিড মডেলে খেলা হচ্ছে টুর্নামেন্ট। এরপর দিনকয়েক আগে জল্পনা ছড়ায় যে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যাবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাক বোর্ড। যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাবেন না।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...