Friday, April 3, 2026

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মনিটরিং বৈঠকে দেব, ২০২৮-এর মধ্যেই শেষ হবে কাজ

Date:

Share post:

লোকসভা নির্বাচনে জিতে ঘাটালবাসীকে কথা দিয়েছেন মাস্টারপ্ল্যান রূপায়ণের কাজ দ্রুত শেষ করবেন, সেইমতোই এবার মনিটরিং কমিটির প্রথম বৈঠক সেরে ফেললেন সাংসদ- অভিনেতা দীপক অধিকারী (দেব)। উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সেচ দফতরের সচিব মনীশ জৈন, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন ‘খাদান’ সুপারস্টার (Dev) ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতাও চাইলেন। কথা দিলেন আগামী ২০২৮ সালের মধ্যেই কাজ শেষ হবে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কেন্দ্রকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। অবশেষে রাজ্যের টাকাতেই হবে ঘাটাল মাস্টারপ্ল্যান। এদিন বৈঠক শেষে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। এর জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরের দুটি ব্লক-সহ মোট সাতটি ব্লক ও দুটি পুর এলাকা নিয়ে শুরু হতে চলেছে কাজ। ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev)বলেন, জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই তবেই কাজ শুরু করা হবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি ঘাটালবাসী।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...