Wednesday, June 24, 2026

সমাজে মাফিয়াদের স্থান নেই: মালদহের মঞ্চে দুলালের ছবি রেখে ‘স্বজনহারা’ নেত্রীর হুঙ্কার

Date:

Share post:

সোমবার মালদহে পা রেখেই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের বাড়িতে দৌড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুলালের স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সাহস দিয়ে বলেছিলেন, মন থেকে ভেঙে পোড়ো না, বাবলার অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ কোরো। এরপর মঙ্গলবার দুলাল (Dulal Sarkar) ওরফে বাবলার ছবি ইংরেজবাজারে (Englishbajar) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে রেখে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সমাজে মাফিয়াদের (mafia) কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই। দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো। ওর পরিবারের পাশে আমি সর্বদা আছি, আমরা সবাই আছি। ওর স্ত্রী চৈতালি এখানে আছে। ওকে বলেছি, মন ভেঙো না। দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো।

তিনি আরও বলেন, যারা মানুষকে ভালবাসে তারাই আমার স্বর্গ, তারাই আমার শক্তি। আপনার পরিচয় আপনি কী কাজ করলেন। টাকা সম্পদ নয়। সম্পদ হচ্ছে মানুষের চরিত্র, মানবিকতা, নৈতিকতা। টাকা থাকলেই সব হয় না। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে, যাতে তাদের মানবিকতা বোধ তৈরি হয়।
মালদহের (Maldah) ইংরেজবাজারে প্রকাশ্যে দিবালোকে দুলাল সরকারকে খুন করা হয়েছিল গুলি করে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই তিরস্কারের পর জেলা পুলিশ সক্রিয় হয়েছে। একে একে ধরা পড়েছে দুলালের হত্যাকারীরা। সোমবার মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, বাবলার খুনের ঘটনায় যত বড় নেতাই হোক কেউ ছাড় পাবে না। এদিন দলনেত্রী কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...