Wednesday, June 24, 2026

আগামী ফেব্রুয়ারিতেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন!

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ বাজেট অধিবেশন পেশ হতে চলেছে আগামী ফেব্রুয়ারিতেই। নবান্ন (Nabanna)সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বাজেট পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল, তাঁর বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই সবরকমের ব্যবস্থাপনা করেই বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী কয়েক সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে । তার পরেই বাজেট হবে এবং প্রায় দুসপ্তাহ ধরে অধিবেশন চলবে বলে জানা গেছে।

২০২৬ সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের তালিকায় নতুন কোনও সংযোজন হচ্ছে কীনা সেদিকে নজর থাকবে এবারের বাজেটে। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারে কি নতুন কোনও সুবিধা যুক্ত হতে চলেছে? এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আপডেট দিতে চাইছে না নবান্ন। তবে মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই অর্থ দফতর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে। খুব তাড়াতাড়ি তারিখ ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...