Monday, June 22, 2026

রাজ্যের বিভিন্ন দফতরের প্রকল্পের অগ্রগতির উপর নজরদারিতে নয়া পোর্টাল চালু

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রকল্পের কাজের অগ্রগতির উপর নজরদারি করা হবে। সেই কারণে একটি পোর্টাল চালু করা হয়েছে। জানা গিয়েছে, ‘ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (ইউপিএমএস) নামে ওই পোর্টালটির নিয়ন্ত্রণ করবে অর্থ দফতর। কয়েক দিন আগে এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থ দফতর।

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সব দফতর তাদের প্রকল্পগুলি যাতে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে পারে, সেই কারণেই নতুন এই পোর্টালটি চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে পূর্ত, সেচ, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান দফতরকে এই পোর্টালের আওতায় আনা হয়েছে। এ ছাড়াও কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র (kmda)অধীনে চলা বিভিন্ন প্রকল্পের কাজকেও এই পোর্টালের নজরদারিতে রাখা হয়েছে।

জানা গিয়েছে, পোর্টালের(portal )মাধ্যমে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দ অর্থ খরচের উপর অর্থ দফতর সরাসরি নজর রাখতে পারবে। কোনও প্রকল্পের কাজ ধীর গতিতে চললে সেই দফতরকে সতর্ক করতে পারবে অর্থ দফতর। এই পোর্টালের আওতায় এসেছে বিভিন্ন দফতরের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়‌গুলি।পরিষেবা কী ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে, সে দিকে নজর রাখতে চায় নবান্ন।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...