Friday, April 3, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, তবে নিজের বাড়িতে এখনই নয়

Date:

Share post:

লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। সোমবারই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন শারীরিক পরিস্থিতি বিচার করে অভিনেতাকে মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে। অবশেষে আজ সকালে হাসপাতালে জান শর্মিলা ঠাকুর। দুপুরে করিনা কাপুর, সারা আলি খান, সঞ্জয় দত্তরা হাসপাতালে যান। তবে বাড়ি ফিরলেও ‘সৎগুরু শরণ’ আবাসনে এখনই নয়, বরং সেখান থেকে খানিক দূরে আর এক আবাসনে থাকবেন তিনি। আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হবে সুপারস্টারকে।

১৬ জানুয়ারি নিজের বাড়িতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শর্মিলা-পুত্র। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, বিপন্মুক্ত সইফ। হাতে, ঘাড়ে, পিঠে প্রায় ছ’টি জখমের মধ্যে দু’টি গুরুতর ছিল বলেও জানা যায়। মেরুদণ্ডের কাছে লাগা আঘাত মারাত্মক হতে পারত। তবে আপাতত ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা। আগামী দু’তিন দিন বেড রেস্টে থাকতে হবে অভিনেতাকে। এক সপ্তাহ কোনও ভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...