Friday, April 3, 2026

আগামিকাল মাঠে নামার আগে হালকা মেজাজে সূর্য, বললেন বাংলায় কথা

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসতে চলেছে প্রথম ম্যাচ। আর এই ম্যাচের আগে হালকা মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে। অর্শদীপ সিং-এর সঙ্গে বললেন বাংলায় কথা।শুধু তাই নয় মিষ্টি দইয়ের প্রেমে কথা শোনা গেল SKY-এর মুখে। যেই মুহুর্ত ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই যেই ভিডিও পোস্ট করেছে , সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের মাঝে সূর্যকুমার হঠাৎ হিন্দির সঙ্গে বাংলা বাক্য মিশিয়ে কথা বলছেন অর্শদীপের সঙ্গে। সূর্যকে বলতে শোনা যায়, ‘‘যেমন এই পাজিকে দেখে মনে পড়ে যায়।’’ এর পর বাংলায় বলেন, ‘‘পাজি ভাল? ভাল পাজি?’’ জবাবে অর্শদীপ বাংলায় উত্তর দেন। তিনি বলেন, ‘‘ভাল আছি।’’ জোরে বোলারকে বেশ ভাল বাংলা বলতে শুনে সূর্যকুমার বলেন, ‘‘এখানে থেকে পাজিও শিখে গিয়েছে।’’ এর সূর্যের মুখে শোনা যায় মিষ্টি দইয়ের কথা। এখনও যে কলকাতায় এলে মিষ্টি দই খান। সেকথা জানান সূর্য। এরপর ইডেন গার্ডেন্সে নিজের খেলার কথাও ভাগ করে নেন সূর্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেয় বিসিসিআই।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্য। টি-২০ বিশ্বকাপের পর অবসর নেয় নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। বর্ডার-গাভাস্কর ট্রফির পর বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জসওয়াল, মহম্মদ সিরাজদের মতো ক্রিকেটারদেরও। চোটের জন্য দলে নেই যশপ্রীত বুমরাহ। তবে এক বছরেরও বেশি পরে চোট সারিয়ে দলে ফিরেছেন মহম্মদ শামি। ঘরের মাঠে নিজের সেরা পারফরম্যান্স দিতে তৈরী ভারতের তারকা বোলার ।

আরও পড়ুন- বাবা দিনমজুর, অভাবকে সঙ্গে নিয়েই খো খো বিশ্বকাপে দাপট বাংলার সুমনের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...