Friday, June 26, 2026

ইডির রেশন মামলায় শর্তসাপেক্ষে জামিন আনিসুরের

Date:

Share post:

রেশন মামলার (Ration Case) অভিযুক্ত আনিসুর রহমানকে (Anisur Rahman) শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। জানা যাচ্ছে ৫০ লক্ষ টাকা ব‍্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন আনিসুর। সাড়ে ১২ হাজার করে মোট ২৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডও দিতে হবে। এছাড়াও পাসপোর্ট জমা রাখা থেকে শুরু করে ২৪ ঘণ্টা মোবাইল চালু রাখার মতো একগুচ্ছ শর্ত মানতে হবে আনিসুরকে।

গত বছর অগাস্ট মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে রেশন মামলায় দেগঙ্গার নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ তলব করে ইডি (ED)। টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়। বুধবার ইডির বিশেষ আদালতের (Special Court) বিচারক জানান, বেশ কিছু শর্তসাপেক্ষে ৫০ লক্ষ টাকা ব‍্যক্তিগত বন্ডে আনিসুরকে জামিন দেওয়া হচ্ছে।

যে যে শর্ত মানতে হবে আনিসুরকে-

• তদন্তের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির তলবে সেইদিনই হাজিরা দিতে হবে
• সর্বক্ষণ অন রাখতে হবে মোবাইল, নম্বর বদলানো যাবে না
• এই মামলার সঙ্গে জড়িত সাক্ষীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ বা প্রভাবিত করা যাবে না
• আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে
• নির্ধারিত শুনানির দিন কোর্টে হাজিরা দেওয়া বাধ্যতামূলক, কোনও বাহানাতেই তা এড়ানো যাবে না

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...