Wednesday, June 24, 2026

অর্ধশতক পরে নিজস্ব ম্যাসকট পাচ্ছে কলকাতা বইমেলা

Date:

Share post:

যাত্রা শুরুর প্রায় অর্ধশতক পরে নিজস্ব ম্যাসকট পাচ্ছে কলকাতা বইমেলা। দুটি হাঁসের আদলে তৈরি প্রতিকৃতি ৪৮ তম কলকাতা বইমেলার ম্যাসকট হিসেবে প্রচারে ব্যবহৃত হচ্ছে।দেখতে অনেকটা চশমা-চোখো চেনা বাঙালি পড়ুয়া। এক জন পুরুষ, অন্য জন নারী। দু’জনেই আবার হাঁসের আদলে।

২০২৫-এর ৪৮তম কলকাতা বইমেলার আসরে এই দু’টি হাঁসই ম্যাসকট হিসাবে থাকছে। সরস্বতীর বাহন হাঁসকে কল্পনা করে এই ম্যাসকট তৈরি করা হয়েছে। বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সুধাংশ সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন এবার বইমেলায় আলাদা মাসকট জোন থাকবে, টি-শার্ট কফি কাপের মতো সামগ্রীতেও এই ম্যাসকট ব্যবহার করে বইমেলার প্রচার চালানো হচ্ছে। প্রসঙ্গত এবছর ২৮ শে জানুয়ারি থেকে বিধান নগরের বইমেলা প্রাঙ্গণে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর বসছে। চলবে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। ২০০৯ সাল থেকে ধুলোর ভয়ে বইমেলা ছেড়েছিল জার্মানি। পনের বছর পর কলকাতা বইমেলায় তাদের প্রত্যাবর্তন হচ্ছে থিম কান্ট্রি হিসাবে।

এ বার সল্টলেকের মাঠে বইমেলায় ইংরেজি ভাষার প্রকাশকদের জন্য আলাদা আলাদা হলের সীমারেখাও মুছে দেওয়া হচ্ছে। বইমেলা পুরোটাই হবে খোলা আকাশের নীচে। তবে ইংরেজি বইয়ের নির্দিষ্ট অঞ্চলে গত বারের থেকেও বেশি জায়গা থাকছে । গত বার ১০০টির মতো ইংরেজি ভাষার প্রকাশক এলে এ বার ১২৫টির মতো প্রকাশক থাকবেন। তবে বইয়ের দোকান গত বারের থেকে বাড়বে না বলে গিল্ড-কর্তারা জানান। গত বছর ২৬ লক্ষ মানুষ বইমেলায় এসেছিল। এবার ওই সংখ্যা আগের বছরকে ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশা।

আরও পড়ুন – ইন্ডিয়ান টি বোর্ডের ‘ফতোয়ায়’ বাংলার চা উৎপাদন ক্ষতিগ্রস্ত! মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...