Friday, June 12, 2026

একটানা ২০দিন ধরে সমান উৎসাহে চলেছে সেবাশ্রয়

Date:

Share post:

২০ দিন ধরে একটানা জনগণের পরিষেবায় নিয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। প্রথমে ডায়মন্ড হারবার এবং তারপর ফলতা বিধানসভা। চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষের আগ্রহ যেন পরিষেবা দেওয়ার উৎসাহকে প্রতিদিন নতুন করে বাড়িয়ে দিচ্ছে। সেবাশ্রয়ের কর্মসূচি যতই ছড়িয়ে পড়ছে, ততই আরও মানুষ যুক্ত হচ্ছেন। বিশেষত, এই শিবিরে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং বিভিন্ন চিকিৎসা পরীক্ষাও সম্পূর্ণভাবে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার ফলতায় সেবাশ্রয় শিবিরের দশম দিনে ২১ হাজার মানুষ পেলেন স্বাস্থ্য পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সুস্বাস্থ্য শিবির চলছে সেখানে মঙ্গলবার দিনে উপস্থিতির সংখ্যা ছিল ২১,৪৮২ জন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০৯২৯ জন মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে রেফার করা হয় রাজ্যের হাসপাতালে।

আরও পড়ুন- মেঘালয় দিবস: প্রত্যেক নাগরিককে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ডাক অভিষেকের

ডায়মন্ড হারবার ও ফলতা মিলিয়ে মোট ২০ দিন পরিষেবা প্রদান করা হল। সেবাশ্রয়ের সূচনা থেকে এদিন পর্যন্ত ৪,৩২,৩৮৬ জন পরিষেবা পেলেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আরও পাঁচটি বিধানসভা এলাকায় হবে এই শিবির। সেবাশ্রয় শিবিরের সফলতায় এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, যখন মানুষ একত্রিত হয় তখন অবিশ্বাস্য কিছু ঘটে!

_

_

_

_

_

_

_

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...