Saturday, April 4, 2026

লস এঞ্জেলস অলিম্পিকে রাইফেল শুটিংয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাচ্ছে আসানসোলের অভিনব

Date:

Share post:

২০২৮ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। আর এই অলিম্পিক গেমসে(olympic games) ভারতের হয়ে রাইফেল শুটিংয়ে( rifle shooting) প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাচ্ছে আসানসোলের বাসিন্দা ক্লাস টুয়েলভের ছাত্র অভিনব সাউ। ইতিমধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন পদকের সঙ্গে আন্তর্জাতিক স্তরে ১২টি পদক অর্জন করেছে। ২০১৮ সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম প্রতিযোগী হিসাবে পদক অর্জন করে। ২০১৯ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সাফল্য অর্জন করে। এরপর ২০২২ সালে ভারতীয় জাতীয় দলে(indian national team) সুযোগ পায় অভিনব। ঠিক তার পরে পরেই জুনিয়র ওয়ার্ল্ড কাপে জার্মানিতে সিলভার পদক অর্জন করে। এছাড়াও সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সাফল্যও তার ঝুলিতে।

অভিনবর বাবা রুপেস সাউ পেশায় একজন গৃহ শিক্ষক। তিনি বলেন, ছোট থেকে তারও ইচ্ছে ছিল রাইফেল শুটিং করার। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। কিন্তু তিনি তার স্বপ্ন তার ছেলের মাধ্যমেই পূরণ করতে চান। বর্তমানে অভিনব আসানসোল(asansol) রাইফেল ক্লাবের অনুশীলন করেন। এইখানেই তার রাইফেল শুটিংয়ের হাতে খড়ি হয়। অভিনব সামনের অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে স্বপ্ন বেঁধেছেন রাইফেল ক্লাবের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...