Friday, June 26, 2026

ভরদুপুরে বারাকপুরের চিড়িয়ামোড়ে শুটআউট! জখম যুবক চিকিৎসাধীন

Date:

Share post:

ফের বারাকপুরে শুটআউট! বুধবার, ভরদুপুরে বারাকপুরের (Barackpur) চিড়িয়ামোড়ে গুলি চলে। এক যুবকের বুকে গুলি লাগে বলে অভিযোগ। জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।

বারাকপুর (Barackpur) পুলিশ কমিশনারেটের থেকে ঢিল ছোড়া দূরত্বে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হন এক যুবক। পুলিশ সূত্রে খবর, আক্রান্তের নাম মহম্মদ ইন্দাজ। তিনি চিড়িয়ামোড়ের পাইপ রোড়ের বাসিন্দা। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে চার যুবক বাইকে করে এসে দুই রাউন্ড গুলি চালান। একটি গুলি ইন্দাজের বুকে লাগে। তাঁর মা জানান, ছেলে দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পরেই তাঁরা এই পান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...