Friday, June 26, 2026

কঠিন সময়েই বোঝা যায় কে পাশে আছে, ইডেনে নামার আগে মন্তব্য সামির

Date:

Share post:

এক বছর পর মাঠে ফিরছেন মহম্মদ সামি। সন্ধের পর বোঝা যাবে, কেন তার ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বাংলার পেসার। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর চোটের জন্য আর বাইশ গজে ফেরা হয়নি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, ফিটনেস টেস্ট দিয়েছেন, একাধিক চোট সারিয়ে তবেই বাইশ গজে ফেরার রাস্তা খুঁজে পেয়েছেন সামি।প্রত্যাবর্তনের আগে সেই কঠিন পরিস্থিতির কথা নিজেই তুলে ধরলেন সামি।

তার স্পষ্ট কথা, কঠিন সময়েই বোঝা যায়, কে আপনার পাশে আছেন। বিসিসিআইকে স্পেশাল ইন্টারভিউ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন সামি। তার কথায়, কঠিন সময়ে কে পাশে আছে, সেটা বোঝাই কিন্তু আসল পরীক্ষা। আমি মাঠে নতুন করে ফেরার আগে একটা দীর্ঘ সময় অপেক্ষা করেছি, কঠিন পরিশ্রম করেছি। প্রথম প্রথম যখন দৌড়তাম, তখন ভয় হত। দারুণ ছন্দে থাকাকালীন চোট পাওয়া, এনসিএ-তে রিহ্যাব করা, তারপর ফিরে আসা যে কোনও প্লেয়ারের পক্ষেই কঠিন। তিনি জানান, চোটে কাটানো দিনগুলোতে ছেলেবেলাতে বাবা-মার শেখানো বেসিক জিনিসগুলোতেই ফোকাস করেছিলেন।

সামি বলেছেন, আমরা যখন ছোট থাকি, আমাদের বাবা-মা শেখায়, কী ভাবে হাঁটতে হবে। আমরা পড়ি, উঠি, আবার হাঁটার চেষ্টা করি। ওই হাঁটার খিদেটা কখনও নষ্ট হয় না। এটাই কিন্তু খেলার প্রাথমিক পাঠ। যদি তুমি চোট পাওয়া তোমাকে দেশ ও টিমের জন্য আবার ফিরতেই হবে।কঠিন সময়ে ফিরে আসার জন্য কী লাগে? এই প্রশ্নের উত্তরে সামি জানান, আত্মবিশ্বাস!তার কথায়, ঘুড়ি ওড়াচ্ছি, বল করছি নাকি গাড়ি চালাচ্ছি, গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ মানসিকভাবে শক্ত হয়, তা হলে ফারাক দেখা যাবে না। ১৫ বছর পরও কিন্তু আমি ঘুড়ি ওড়াতে পারি। যে কোনও কাজের জন্য আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি রান করছ, উইকেট নিচ্ছ, তখন সবাই থাকবে তোমার পাশে। কিন্তু কঠিন সময়ে না পড়লে বোঝা যায় না, কে বা কারা তোমার পাশে আছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...