Friday, June 26, 2026

INDIA জোট সমর্থক নীতীশের জেডিইউ! মনিপুরে বিজেপিকে সমর্থন প্রত্যাহার

Date:

Share post:

কেন্দ্রে তৃতীয়বার সরকার গড়তে পারবেন না বুঝতে পেরে বাধ্য হয়ে নীতীশ কুমারের হাত ধরেছিলেন নরেন্দ্র মোদি। একবছরের মধ্যে সেই মোদি-নীতীশ জোটে কী ভাঙন ধরল? মনিপুরে (Manipur) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ঔদাসীন্যের পর বিজেপি বিধায়ক সাংসদরা প্রশ্ন তুলেছিলেন। এবার মুখ্য়মন্ত্রী বীরেন সিংয়ের উপর থেকে সমর্থন তুলে নিল নীতীশের জেডিইউ (JDU)। যদিও তাতে মনিপুরে সরকারের সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে না। তবে নরেন্দ্র মোদির কেন্দ্রের সরকারের প্রতি দেওয়া হল কড়া বার্তা। সেই সঙ্গে নীতীশ কুমারের (Nitish Kumar) দল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের পক্ষে যাওয়ারও দাবি করলেন স্থানীয় জেডিইউ নেতৃত্ব।

বর্তমানে মনিপুরে জেডিইউ-এর (JDU) বিধায়ক একজন। ২০২২ সালে জেডিইউ-এর টিকিটে জয়ী হন ছয় বিধায়ক। এরপরই পাঁচ বিধায়ক যোগ দেন বিজেপিতে (BJP)। ৬০ বিধানসভা আসন বিশিষ্ট মনিপুরে ৩৭ বিধায়ক নিয়ে বিজেপির সরকার স্থাপন করেছেন এন বীরেন সিং। তাঁকে সমর্থন জানিয়েছিল জেডিইউ (JDU), ন্যাশানাল পিপলস পার্টি (NPP)। কয়েকমাস আগে মনিপুর নিয়ে কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণে বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল এনপিপি (NPP)। এবার সরকারিভাবে চিঠি দিয়ে সমর্থন তুলে নিল জেডিইউ।

জেডিইউ-এর একমাত্র বিধায়ক মনিপুরে আব্দুল নাসির। মনিপুরের জেডিইউ ইউনিটের প্রধান কেএসএইচ বীরেন সিং রাজ্যপাল অজয় ভাল্লাকে (Ajay Bhalla) চিঠি লেখেন। তিনি জানান, ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সমর্থক হয়ে যাওয়ার পরে বিজেপির উপর থেকে সমর্থন তুলে নিল জেডিইউ (JDU)। তাঁর বসার জায়গা বিরোধীদের সঙ্গে নির্দিষ্ট করার আবেদন জানানো হয়। সেই সঙ্গে এখন থেকে আব্দুল নাসিরকে যেন বিরোধী দলের নেতাদের মতো মনে করা হয়। জনতা দল (ইউনাইটেড)-এর মনিপুর ইউনিট যে বিজেপির উপর থেকে সমর্থন তুলে নিল তা মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং-কেও জানিয়ে দেওয়া হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...