Friday, April 3, 2026

এবার বিধাননগর পুর এলাকায় হেলে পড়ল বাম আমলে তৈরি একাধিক বহুতল!

Date:

Share post:

বাঘাযতীন-কাণ্ডের পরে একের পর এক বাড়ি হেলে পড়ার খবর সামনে আসছে। ট্যাংরার পর এবার বিধাননগর ও নারায়ণপুরে তিনটি বহুতল (Building) হেলে পড়ার ঘটনা ঘটেছে। বহুতলগুলি বিধাননগর (Bidhannagar) পুরনিগম এলাকায়। বৃহস্পতিবার, বাগুইআটিতে জগৎপুরে দু’টি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে। বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে একটি বহুতল হেলে পড়েছে। বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বাড়িটি দেখে বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগ করেন। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) এই ঘটনায় জানিয়েছেন, ওই দু’টি বহুতলই বাম আমলে নির্মাণ। তবে এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সকালে ২৩ নম্বর ওয়ার্ডে জগৎপুরের নেতাজিপল্লিতে একটি ফ্ল্যাটবাড়ি (Building) হেলে থাকা নজরে আসে স্থানীয়দের। পুকুর বুজিয়ে ওই ফ্ল্যাটবাড়িটি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। সেটি পাশের ফ্ল্যাটবাড়িরটির গায়ে হেলে পড়ছে। ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত। বাম জমানায় নিয়ম মেনে নির্মাণ কাজ হয়নি বলে ক্ষুব্ধ ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দারা।

আরও খবর: কেন্দ্রের বঞ্চনা আর অবহেলাই বাধা উত্তরের উন্নয়নে, খতিয়ান তুলে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

কৃষ্ণা চক্রবর্তী জানান, “এই বাড়িগুলি যখন তৈরি হয়েছিল, তখন এলাকাটি বিধানননগর পুরসভায় সংযুক্ত হয়নি। বাড়িগুলি ২০০৩-০৪ সালে তৈরি হয়েছে। সেই সময় বাম জমানা। তবে যেহেতু এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমাদের যা যা করণীয়, সব করা হবে নিয়ম মেনেই। আমাদের কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে দেখছেন।“

এদিকে, ট্যাংরার হেলে পড়া বহুতল ফাঁকা করতে নির্দেশ দিয়েছে পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে ওই আবাসন ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাত থেকেই জল, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। আচমকা এই ঘটনায় আতান্তরে বাসিন্দাদের। এই অল্প সময়ে কোথায় যাবেন, কী করবেন তা ভেবে পাচ্ছেন না কেউই।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...