Wednesday, June 24, 2026

রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার কবে হবে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী (Education Minister)। বুধবার রাজারহাটে একটি বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। তবে এক্ষুনি তারিখ বলা সম্ভব নয় বলেন জানিয়েছেন তিনি। পাশাপাশি, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েও বিশেষ পদক্ষেপের কথাও এদিন জানান ব্রাত্য।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে প্রশ্নফাঁসের মধ্যে ঘটনা রুখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিদিনই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এদিন অনুষ্ঠান শেষে, সারপ্লাস ট্রান্সফার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করবো। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনবো এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে।” সম্প্রতি শহরের একটি বেসরকারি স্কুলের জানালা ভেঙে দু’জন ছাত্র জখম হয়েছিল। সেই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী আগেই একটি কমিশন গড়ার কথা বলেছেন। ওই ঘটনার পর তিনি নিজেও দফতরের সচিবের সঙ্গে কথা বলেছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...