Saturday, March 14, 2026

সাইরেন – শঙ্খধ্বনিতে এবছর ডুয়ার্সে নেতাজির জন্মদিন পালন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের তুলে দেওয়া হবে।

এবছর তিনি উত্তরবঙ্গেই নেতাজির(netaji subhash chandra bose) জন্মদিন পালন করবেন। একাধিক জায়গায় নেতাজির ছবিতে তিনি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। মুখ্যমন্ত্রী(chief minister ) মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি ডুয়ার্স থেকে এবার নেতাজির জন্ম জয়ন্তী পালন করব।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মমুহূর্ত পালন করার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গে এবার নেতাজির জন্মদিন প্রতি ব্লকে পালনের কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজি সুভাষচন্দ্র বসুর এবার ১২৮তম জন্মবার্ষিকী । দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। এবার ওই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উত্তরবঙ্গে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘উলুধ্বনি, শঙ্খধ্বনি দেবেন ওই সময়ে। নেতাজির জন্মমুহূর্তকে উদযাপন করতে হবে উত্তরবঙ্গে। বাড়ির মহিলাদের কাছে আবেদন, বেলা সওয়া ১২টা নাগাদ শাঁখ বাজাবেন। উলুধ্বনিও দেওয়া যেতে পারে।’

তিনি স্মরণ করিয়ে দেন, দেশের স্বাধীনতা আনতে নেতাজি উত্তরবঙ্গেও নানা সময় কাটিয়েছেন। বহু গোপন বৈঠক করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভূমিকা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার জন্ম মুহূর্তে যেমন সাইরেন বাজবে, তেমনি শাঁখ–উলুধ্বনি দিয়ে নেতাজির জন্মমুহূর্তকে উদযাপন করতে হবে।‌
তিনি বলেন, নেতাজির জন্ম লগ্নে শঙ্খ বাজানোর জন্য আমি একটি নতুন শঙ্খ কিনে এনেছি। বাড়িতে প্রতিদিন যে শাঁখ বাজাই সেটা আনতে পারিনি। আনলে হয়তো আরও ভালো বাজাতে পারতাম। কিন্তু নতুন শাঁখ বৃহস্পতিবার বাজাবো
এই ডুয়ার্সে।

তিনি বলেছেন, নেতাজির জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক। যদিও কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি। পশ্চিমবঙ্গ সরকার(west-bengal government )প্রত্যেক বছর এই দিনকে স্মরণ করে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...