Wednesday, June 24, 2026

ফার্স্ট ডে ফার্স্ট শো জমজমাট, বিনোদিনী থিয়েটারে ‘বিনোদিনী’ দেখে আপ্লুত দর্শক

Date:

Share post:

১৪১ বছর আগে যে স্বীকৃতি পাননি সেই স্বীকৃতি এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাত ধরে। স্টার থিয়েটারের নাম হয়েছে বিনোদিনী থিয়েটার। আর সেখানেই তাঁর জীবনী নির্ভর ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ফার্স্ট ডে ফার্স্ট শো জমজমাট। কাণায় কাণায় পূর্ণ দর্শক দেখে পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) বললেন, এভাবে বিনোদিনীর পাশে থাকার জন্য ধন্যবাদ। আর দর্শকরা বললেন, “সিনেমা দেখছি না সত্যিই বিনোদিনীকে মঞ্চে অভিনয় করতে দেখছি- তা মাঝে মাঝে বুঝতে পারিনি”।

একটি বাংলা ছবি আর সেখানে কোনও হিট ডায়লগ বা বীর বিক্রমে হিরোর একা পাঁচজন ভিলেনের সঙ্গে লড়াই নয়, বিনোদিনী দাসীর কথায় হাততালি পড়ছে! একেবারে নারী কেন্দ্রিক বাংলা ছবিতে হিরোইনের জন্য এই উচ্ছ্বাস বহুদিন দেখা যায়নি। আর এখানেই রুক্মিণী মৈত্রের সাফল্য। তিনি আধুনিকতার সব গ্ল্যামার ঝেড়ে ফেলে বিনোদিনী হয়ে উঠেছেন। তৎকালীন স্টারডামের অভ্যেস এনেছেন চলনে-বলনে। ফলে জীবন্ত হয়ে উঠেছে চরিত্র। সেই কারণেই ছবির শেষে তাঁকে সামনে পেয়ে দর্শক বললেন, আমাদের মনে হচ্ছিল যেন স্বয়ং বিনোদিনীকে মঞ্চে অভিনয় করতে দেখছি। শহরের সব বড় নামজাদা শিল্পপতি থেকে শুরু করে শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, কাউন্সিলর উপস্থিত ছিলেন বৃহস্পতিবার বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। আর ছবি শেষে সবার মত “অপূর্ব, অনবদ্য”।

দর্শকদের মুখোমুখি হয়ে ‘বিনোদিনী’-র ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায় (Ramkamol Mukharjee) জানালেন, “2019 থেকে এই ছবিটি করার জন্য চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এই ছবি তৈরির জন্য যে লড়াই রুক্মিণী করেছেন, সেটাও বিনোদিনীর লড়াইয়ের সমতুল্য বলে জানালেন পরিচালক।

আর নায়িকা বললেন, অনেক জায়গায় হাউসফুল হলে তাঁরা যান। কিন্তু বিনোদিনী থিয়েটারে ‘বিনোদিনী’ ছবির হাউজফুল শো এক অন্য অনুভূতি। তাঁর আশা ছিল, ভরসা ছিল দর্শক বিনোদিনীর পাশে দাঁড়াবে আর সেটাই হয়েছে। রুক্মিনীর কথায়, এই সমর্থন, ভালবাসা, তাঁর জন্য নয়, থিয়েটার শিল্পী বিনোদিনীকে দিয়েছেন দর্শকরা। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ধন্যবাদ জানান রুক্মিণী। তাঁর কথায়, যেভাবে রামকৃষ্ণ বিনোদিনীর পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবেই কুণাল ঘোষ এই পর্দার বিনোদিনীর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেছেন। এর জন্য কুণালকে অকুণ্ঠ ধন্যবাদ জানান রুক্মিণী।

আরও পড়ুন- বিমানের বর্ধিত ভাড়া নিয়ে উদ্বেগ! কোথায় যাচ্ছে টাকা? ইউজার ডেভেলপমেন্ট ফি নিয়ে সরকারকে প্রশ্ন পিএসির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...