Saturday, March 14, 2026

দিল্লি ভোটের আগে চাপে বিজেপি! শাহ-যোগীকে নিয়ে অস্বস্তি গেরুয়া শিবিরের অন্দরেই

Date:

Share post:

দিল্লির বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে। ৫ ফেব্রুয়ারি নির্ধারিত দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দলের তারকা প্রচারক হিসেবে রাজধানী দিল্লিতে অন্তত এক ডজন সভা করার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ তাঁর প্রস্তাবিত এই নির্বাচনী প্রচারসূচী ঘিরে বিজেপির অন্দরে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে বলেই সূত্রের দাবি৷ গেরুয়া শিবিরেরই একটা বড় অংশ চাইছেন না যে দিল্লিতে এসে এই ভাবে প্রচার করুন যোগী আদিত্যনাথ৷ তাদের ভয় হচ্ছে দিল্লির মত জায়গায় বেশি উগ্র হিন্দুত্ববাদ দেখানো হলে আম আদমি পার্টিকেই বাড়তি সুবিধে প্রদান করা হবে৷

অন্যদিকে, দলেরই অন্য একটি অংশের দাবি হল, দশ বছরের আপ শাসন থেকে বাইরে বেরোতে হলে যোগী আদিত্যনাথের মত হিন্দুত্ববাদী নেতাকে সামনে রেখেই প্রচারে নামা ভালো৷ এই মতবিরোধের মাঝে শেষ পর্যন্ত দিল্লিতে কটি সভা করেন যোগী আদিত্যনাথ, সেদিকেই এখন চোখ সবার৷

অন্যদিকে, দিল্লি বিধানসভা ভোটের প্রচারে যেভাবে কার্যত পিছনে ঠেলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, তা দেখার পরেও গেরুয়া শিবিরের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ দেশের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গত বছরের শেষ দিকে সংসদের শীতকালীন অধিবেশনে তাঁর করা বিতর্কিত মন্তব্যের জেরে রীতিমত চাপে পড়ে যায় গোটা দল৷ পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত উদ্যোগী হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এই পরিস্থিতিতে অমিত শাহকে প্রচারের মুখ করলে দলিত ভোট ব্যাঙ্ক-র কাছে ভুল বার্তা যাবে, এমনটাই মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্বর একটা বড় অংশ৷ এই নীতিরই অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিছুটা আড়াল করে চলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই দলীয় সূত্রের দাবি৷

আরও পড়ুন – নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করে পোস্ট! রাহুলকে ‘অর্বাচীন’ বলে কটাক্ষ ফব’র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...