Wednesday, June 24, 2026

বিহারে শিক্ষা আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার কয়েক কোটি !

Date:

Share post:

ভিজিল্যান্স টিমের (Vigilance Team) তল্লাশিতে বিহারের শিক্ষা দফতরের (Education Board) এক আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। বৃহস্পতিবার বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক (DEO) রজনীকান্ত প্রবীণের বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। এখনও পর্যন্ত বেশ কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। সূত্রের খবর ডিইওর বাড়ি ছাড়াও, তাঁর অন্য কয়েকটি ঠিকানাতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য মেশিন আনানো হয়েছে বলেও জানা যাচ্ছে।

পাটনার ভিজিল্যান্স টিমের (Vigilance Team, Patna) তরফে রজনীকান্তকে (Rajnikant Praveen) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিইওর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির একাধিক অভিযোগ রয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভিজিল্যান্স টিম তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর টাকার সঠিক পরিমাণ স্পষ্ট করে জানা যায়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। ডিইওর বাড়ির দু’টি ঘরে খাটের ভিতর থেকে ৫০০, ১০০ এবং ২০০ টাকার নোটের প্রচুর বান্ডিল উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...