Friday, April 3, 2026

ফের দাবানল ক্যালিফোর্নিয়ায়, আগুনের গ্রাসে ঘরছাড়া ৩১ হাজার নাগরিক!

Date:

Share post:

লস অ্যাঞ্জেলসে নতুন করে দাবানল (Wildfire in Los Angeles)। বুধবার প্রায় সাড়ে ন হাজার একর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে ক্যালিফর্নিয়ার বনদফতর (forest department of California) ও দমকল বিভাগ সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই ৫০ হাজার মানুষকে সতর্ক করা হয়েছে, ঘরছাড়া ৩১ হাজারের বেশি। কয়েক ঘণ্টার মধ্যে লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমাঞ্চলের কাস্টাইক সংলগ্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। প্রায় ৩২০০ হেক্টরের বেশি এলাকা দাবানলের কবলে পড়েছে বলে খবর। হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার প্রশাসনিক সূত্রে জানা গেছে পালিশেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকা। শুষ্ক এবং দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দমকলের আধিকারিকরা। গত কয়েক সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়ার দাবানলে একের পর এক ঘরবাড়ি গাছপালা শপিংমল পুড়ে ছাই। কার্যত প্রকৃতির ধ্বংসলীলার সাক্ষী থাকতে হয়েছে অন্যতম বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলসকে (LA)। বুধবার থেকে ফের দাবানলের খবর মেলায় আতঙ্ক বাড়ছে মার্কিন মুলুকে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...