Tuesday, June 23, 2026

#Sebaashray: বিষ্ণুপুরে বিরল রোগাক্রান্ত শিশুদের পরিবারকে সহায়তার আশ্বাস অভিষেকের

Date:

Share post:

নিজে গিয়ে বিষ্ণুপুরে সেবাশ্রয়ে পরিদর্শন করে বিরল রোগাক্রান্ত শিশুর পরিবারকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরই মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’। শুক্রবার, বিষ্ণুপুরে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির পরিদর্শনে করেন ডায়মন্ড হারবারের সাংসদ। খতিয়ে দেখেন সব আয়োজন।

এদিন বিষ্ণুপুরের (Bishupur) পানাকুয়া গ্রাম পঞ্চায়েত এবং দৌলতপুরের যুব সংঘ মাঠে স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক। দৌলতপুরে সেখানে বিরল রোগে আক্রান্ত এক শিশুকে কোলে তুলে নেন তিনি। পরিবারকে চিকিৎসায় যাবতীয় সহায়তার আশ্বাস দেন। এদিকে বিষ্ণুপুরের পানাকুয়া গ্রাম পঞ্চায়েত মাঠের শিবিরেও এক অসুস্থ শিশুর পরিবারের সঙ্গে তাঁদের পরিস্থিতি নিয়ে কথা বললেন সাংসদ। দুশ্চিন্তাগ্রস্ত বাবা-মায়ের কাছে এই শিশুটিরও অসুখের কথা জানেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। শিশুটিকে সুস্থ করতে প্রয়োজনীয় সমস্ত সহায়তা করার প্রতিশ্রুতি দেন সাংসদ।

স্বাস্থ্য শিবিরে এসেই প্রবীণদের সঙ্গে আলাপচারিতা করেন এবং তাঁদের স্বাস্থ্যে ভালো-মন্দের খোঁজ নেন অভিষেক। স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন।

১৮ জানুয়ারি অভিষেকের (Abhishek Banerjee) উদ্যোগেই নয় বছরের শিশু আলতাফ হোসেন ঘরামির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার তাকে দেখতে যান তিনি। কথা বললেন, শারীরিক অবস্থার কথা জানেন ডাক্তারের কাছে। নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে আছেন-আশ্বাস দেন তৃণমূল সাংসদ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...