Tuesday, June 23, 2026

শেষমুহূর্তে বাতিল উড়ান, কলকাতা বিমানবন্দরে তুমুল হট্টগোল 

Date:

Share post:

রওনা দেওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে বিমান পরিষেবা বাতিলের (Flight Cancelled) ঘোষণায় উত্তেজনা ছড়ালো কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা বাগডোগরা রুটের স্পাইসজেটের ফ্লাইট (SG130 CCU- IXB) টেক অফের কথা ছিল। বোর্ডিং পাস ইস্যুও করে দেওয়া হয়। তারপর নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে বিমান বাতিলের ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

বেসরকারি বিমান সংস্থার (Spice Jet) তরফে জানানো হয়েছে কুয়াশার কারণে যাত্রী নিরাপত্তার কথা ভেবেই শেষ মুহূর্তে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ মিনিট আগে ফ্লাইট ক্যান্সেলের ঘোষণা হতেই সংস্থার কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন যাত্রীরা। সংস্থার তরফে রিফান্ড করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু যাত্রীদের দাবি, বিকল্প বিমানের ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, যদি বিমান উড়বেই না তাহলে বোডিং পাস কেন ইস্যু করা হল? কুয়াশার সতর্কতা তো ছিলই তাহলে সে ক্ষেত্রে আগে কেন সবকিছু পর্যবেক্ষণ করে এসএমএসের মাধ্যমে যাত্রীদের এই বিষয়ে অবগত করা হলো না? সব বিলিয়ে সকাল সকাল চরম উত্তেজনা কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport)।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...