Friday, April 3, 2026

শূন্যে গুলি চালিয়ে শুরু ভলিবল টুর্নামেন্ট! মালদহের ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 

Date:

Share post:

খেলার মাঠে চলল গুলি! মালদহে ভলিবল টুর্নামেন্টের (Volleyball Tournament) উদ্বোধনে বন্দুক হাতে শূন্যে গুলি চালানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের (Nurpur TipTop Club) উদ্যোগে আয়োজিত ভলিবলের প্রতিযোগিতা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে শুরুতেই যা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কার মদতে খেলার মাঠে বন্দুক নিয়ে হাজির হলেন কিছু ব্যক্তি? কেন উদ্বোধনী অনুষ্ঠানে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল? প্রশ্নের মুখে ক্লাবের ভূমিকা। মুখে কুলুপ আয়োজকদের।

বৃহস্পতিবার নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার সূচনায় শূন্যে একাধিক গুলি চালানো হয়। গোটা বিষয়টি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্র হেফাজতে নিয়েছেন মানিকচক থানার পুলিশ। বন্দুকের লাইসেন্স আছে কিনা অথবা খেলাধুলার মাঝে কেন বন্দুকবাজি তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। গত কয়েকদিনে বারবার অশান্ত হয়েছে মালদহ। ১২ দিনের ব্যবধানে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। এরপর খেলার মাঠে গুলি চালিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের খবরে নিরাপত্তাজনিত আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...