Sunday, April 5, 2026

প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় যাওয়ার রাস্তায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন

Date:

Share post:

মহাকুম্ভে (Mahakumbh) পৌঁছনোর রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িতে আগুন। শনিবার ভোর সাড়ে ছটা নাগাদ প্রথম একটি মারুতি গাড়িতে আগুন, তারপর পাশের একটি গাড়িও দাউ দাউ করে জ্বলতে থাকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন।কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। আগুন আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। আতঙ্কে পুণ্যার্থীরা।

গাড়িতে কী করে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিক বিশাল যাদব (Vishal Yadav)জানান, রাস্তার ধারে দুটো গাড়ি দাউ দাউ করে জ্বলছে এ খবর পাওয়া মাত্রই প্রাথমিকভাবে চারটি এবং পরে আরও দুটি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। আগুন নেভানো সম্ভব হয়েছে। হতাহতের কোনও খবর নেই। এর আগে গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু। এক সপ্তাহের মধ্যেই ফের আগুন। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...