Tuesday, March 17, 2026

পদ্ম পুরস্কারে বিজেপি শাসিত রাজ্যের আধিক্য, গেরুয়া ঘনিষ্ঠতায় পুরস্কার কার্তিক- মমতাশঙ্করের!

Date:

Share post:

পদ্ম সম্মানে (Padma Award)বিজেপি শাসিত রাজ্যকে প্রাধান্য, ফের বঞ্চনা বাংলার সঙ্গে। চলতি বছরের কেন্দ্রীয় সরকারের তরফে দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান ঘোষণা হতেই বাংলাকে বঞ্চনার ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে উঠলো। ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে বাংলা থেকে পুরস্কার পেলেন হাতেগোনা কয়েকজন। তার মধ্যে আবার কার্তিক মহারাজকে ‘আধ্যাত্মিকতা’র জন্য ‘পদ্মশ্রী’ পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার তাঁর কোন কাজের জন্য? আধ্যাত্মিকতার নামে ধর্মীয় বিভেদ তৈরি করা নাকি বিজেপি তোষণের পুরস্কার পেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কে এই কার্তিক মহারাজ? যাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসার অভিযোগ রয়েছে। এই কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ প্রকাশ্যে বিজেপির হয়ে ভোট করান। তাই সরকারি ক্ষমতার অপব্যবহার করে তাঁকে পুরস্কৃত করল বিজেপি নেতৃত্ব। অন্যদিকে বর্ষীয়ান নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা সম্পর্কে পদ্মশ্রী দেওয়া হল। এত বছর তাঁর শিল্পের কদর করল না কেন্দ্র, অথচ ২০২৪ সালে অভিনেতা তথা বর্তমানের বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাওয়ার পরই মমতা শঙ্করের সম্মানিত হওয়া কি নেহাত কাকতালীয়? নাম ঘোষণা হতেই কানাঘুষো শোনা যাচ্ছে মিঠুন ঘনিষ্ঠতার কারণেই শিল্পীর পদ্ম লাভ হয়েছে। শুধু তাই নয় পদ্মভূষণ -পদ্মবিভূষণ তালিকায় ব্রাত্য বাংলা। আবার এমন সব শিল্পপতিদের পদ্মশ্রী দেওয়া হয়েছে যাঁদের কার্যত সাধারণ মানুষ প্রায় চেনেনই না, এমনকি সমাজ সেবামূলক বা উল্লেখযোগ্য কোনও কাজ তাঁরা করেছেন এমন দৃষ্টান্ত সম্প্রতিক অতীতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলায় কি প্রতিভা কম পড়েছে? জবাব দিক কেন্দ্র।

পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশিত হতেই দেখা গেল পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তিন ক্যাটাগরিতে বিজেপির শাসিত রাজ্য থেকে একাধিক নাম রয়েছে। কিন্তু বাংলায় শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। সরকারি পুরস্কারেও রাজনীতিকরণের ছাপ স্পষ্ট। এবছর পুরস্কার পাচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য। তিনি যদিও বাঙালি, কিন্তু বাংলায় থাকেন না। অর্থাৎ প্রাপ্য সম্মান হোক কিংবা পাওনা টাকা, মোদি সরকারের আমলে বরাবরের মতো এবারেও বঞ্চনার শিকার বাংলা। কেন্দ্রীয় সরকারের পদ্ম পুরস্কারে গেরুয়া রাজনীতির রং স্পষ্ট। কী জবাব দেবে মোদি সরকার?

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...