Friday, April 3, 2026

আর অপেক্ষা নয়! এবার ক্যাজুয়াল- চুক্তিভিত্তিক – দৈনিক ভাতার কর্মীরা অনলাইনেই পাবেন অবসরকালীন অনুদান

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসর ভাতা পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই তাঁরা যাতে এই টাকা পেতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দফতর।

সম্প্রতি দফতর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে সব দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘টার্মিনাল বেনিফিট’ (অবসরের সময় এককালীন অনুদান) পেতে অনলাইন আবেদন করতে পারবে। ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দফতর থেকে অনুমোদন নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। উপভোক্তা যেদিন অবসর নেবেন, সেদিনই এই অনুদান পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুবিধে পাচ্ছেন তাঁরা। প্রথমে তাঁরা ৩ লক্ষ টাকা পেতেন। পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৫ লক্ষ করেন। সরকারি কর্মীরা অনেক সুযোগ–সুবিধে পেলেও চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল কর্মীরা অবসরের সময় এতদিন পর্যন্ত কোনও সুযোগ–সুবিধে পেতেন না। তাই তাঁদের এই অনুদান দিতে উদ্যোগী হয়েছে রাজ্য। ফেডারেশনের প্রবীণ নেতারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন- পদ্ম পুরস্কারে বিজেপি শাসিত রাজ্যের আধিক্য, গেরুয়া ঘনিষ্ঠতায় পুরস্কার কার্তিক- মমতাশঙ্করের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...